সাভারের তুরাগ নদে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বেদেপাড়া ঘাট এলাকা থেকে ওই তরুণের মরদেহটি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার এসআই প্রাণ কৃষ্ণ জানান, কাউন্দিয়া ইউনিয়নের তুরাগ নদের বেদেপাড়া ঘাটে এক তরুণের ভাসমান মরদেহ দেখে এলাকাবাসী আমাদের জানায়। খবর পেয়ে সন্ধ্যায় ওই এলাকায় গিয়ে অজ্ঞাত পরিচয় এক তরুণের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই তরুণের শরীরে কালো রঙের টি-শার্ট ও জিন্সের প্যান্ট ছিল।
পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
