করোনা আতঙ্কের মধ্যে মুন্সীগঞ্জে মুন্সীরহাটে ক্রেতা সমাগম

আপডেট : ২৮ মার্চ ২০২০, ০৯:১২ পিএম

মুন্সীগঞ্জ সদরের মুন্সীরহাট বাজারে শনিবার দিনভর সাপ্তাহিক হাটে ব্যাপক ক্রেতা সমাগম ঘটেছে। করোনা আতঙ্কের মধ্যেও হাটে ক্রেতা সমাগমের এ চিত্র ছিল অবাক করার মতো।

সাপ্তাহিক এ হাটের দিনে স্বাস্থ্যবিধি না মেনেই ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলায় পরিণত হয় মুন্সীরহাট। সারা দেশে যেখানে করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে, সেখানে এ হাটে শনিবার দিনভর ছিল ভিন্ন চিত্র। হাটজুড়ে চরাঞ্চলের চরকেওয়ার, মোল্লাকান্দি, শিলই, আধারা ও বাংলাবাজার ইউনিয়নের সহজ-সরল মানুষের পদচারণা ছিল লক্ষণীয়।

মুন্সীরহাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রবিউল আওয়াল জানান, সাপ্তাহিক হাটের দিনে মুন্সীরহাটে লাখো মানুষের সমাগম ঘটে থাকলেও শনিবার সমাগম ছিল অনেক কম। সদরের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা সমাগম ঘটে থাকে এ হাটে।

তিনি বলেন, করোনা আতঙ্কের মধ্যে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য হাট পরিচালনা কমিটির সদস্যরা সতর্ক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত