দুমকিতে মানুষ হন্যে হয়ে খুঁজছে জীবাণুনাশক

আপডেট : ২৯ মার্চ ২০২০, ১২:১৯ এএম

করোনাভাইরাসের কারণে পটুয়াখালীর দুমকি উপজেলা শহরসহ প্রত্যন্ত এলাকায় ওষুধের দোকানগুলোতে জীবাণুনাশক পাওয়া যাচ্ছে না। মানুষ হন্যে হয়ে খুঁজছে বিভিন্ন ধরনের জীবাণুনাশক। কোনো কোনো দোকানে স্বল্প পরিমাণ জীবাণুনাশক থাকলেও অসাধু ব্যবসায়ীরা দ্বিগুণ দামে বিক্রি করছেন এমন অভিযোগ ক্রেতাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা শহরের পীরতলা বাজার, নূতন বাজারসহ প্রত্যন্ত এলাকার ওষুধের দোকানগুলোতে জীবাণুনাশক পাওয়া যাচ্ছে না। হেক্সিসল, হ্যান্ডিরাব, ডেটল, স্যাভলন, হ্যান্ড গ্লোভস ও মাস্ক পাওয়া যাচ্ছে না। হাসপাতাল সড়ক, নতুন বাজার ও লেবুখালী এলাকা ঘুরে কোনো ওষুধের দোকানে জীবাণুনাশক পাওয়া যায়নি।

থানাব্রিজ এলাকার নেয়ামত ফার্মেসির মালিক মীর জাকির হোসেন বলেন, ‘জীবাণুনাশকের বেশ চাহিদা থাকা সত্ত্বেও ওষুধ কোম্পানিগুলোর সরবরাহ না থাকায় দিতে পারছি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত