ফরিদপুরে সাংবাদিকদের পিপিই দিলেন খন্দকার মোশাররফ

আপডেট : ৩০ মার্চ ২০২০, ০৩:১৫ পিএম

ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের জন্য পিপিই (ব্যক্তিগত সুরক্ষা উপকরণ) দিয়েছেন এলজিআরডি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার বেলা ১২টার দিকে শহরের বদরপুরস্থ বাসভবন আফসানা মঞ্জিলে তিনি সাংবাদিকদের হাতে এসব উপকরণ তুলে দেন।

এসব উপকরণের মাঝে রয়েছে সুরক্ষা পোশাক, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।

এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এইচ এম ফোয়াদ, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি পান্না বালাসহ মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে সকলকেই বাস্তব চিত্র জানা ও সর্বশেষ তথ্য সমন্ধে অবহিত থাকা দরকার। সাংবাদিকরা এই তথ্য সরবরাহে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, উদ্ভুত পরিস্থিতিতে সারা বিশ্বের নেতারা উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই খুবই সচেষ্ট রয়েছেন। এই ভাইরাসটি আমাদের দেশেই নয়, বিশ্বেও নতুন। এর কোনো প্রতিষেধক এখনও তৈরি হয়নি। এখন সতর্কতা ও সচেতনতাই আমাদের প্রধান প্রতিষেধক।

এ সময় তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের জন্য ৫০টি পিপিই প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত