ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে গেছেন তার প্রভাবশালী উপদেষ্টা ডমিনিক কামিংস। খবর রয়টার্স।
সোমবার ডাউনিং স্ট্রিট এক মুখপাত্র জানান, ব্রিটিশ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ডমিনিক কামিংসের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে তিনি সেলফ আইসোলেশনে আছেন।
শুক্রবার বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে বরিস জনসন প্রথম করোনায় আক্রান্ত হন। তার স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককেরও শরীরেও ভাইরাস ধরা পড়েছে। সরকারের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা ক্রিস উইটিও সেলফ আইসোলেশনে আছেন।
এদিকে যুক্তরাজ্যের ১৯ হাজার ৭৮৪ জন মানুষ কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে এক হাজার ২৩১ জন।
