এমপিদের জনগণের পাশে থাকার আহ্বান চিফ হুইপের

আপডেট : ৩১ মার্চ ২০২০, ০৫:৪০ এএম

করোনায় স্বাস্থ্যবিধি সচেতনতা বাড়াতে প্রত্যেক সংসদ সদস্যকে (এমপি) জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। গতকাল সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিফ হুইপের এ আহ্বানের কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক বার্তায় চিফ হুইপ বলেছেন উন্নত দেশগুলোতে করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে এ ভাইরাস মোকাবিলায় দেশগুলো হিমশিম খাচ্ছে। সে তুলনায় বাংলাদেশ অনেক গরিব দেশ, তাই এদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে তা ভয়াবহ রূপ নিতে পারে। তাই করোনাভাইরাস ছড়ানোর আগেই সচেতনতা বাড়ানো প্রয়োজন।

নূর-ই-আলম চৌধুরী বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধে জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সময়োপযোগী বক্তব্যে জনগণ বেশ সচেতন হয়েছে। এক্ষেত্রে প্রত্যেক সংসদ সদস্য জনগণের পাশে থেকে করোনা সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত