চলমান সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চললেও নভেল করোনাভাইরাসে আমেরিকায় ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যুর শঙ্কা করছে হোয়াইট হাউজ।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এমন তথ্য দিয়ে বলা হয়, ‘প্রেসিডেন্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। সামনে আরও করুণ দিন আসছে বলে আমরা শঙ্কা করছি।’
সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে মঙ্গলবারই প্রথম সরকারিভাবে বিবৃতি দিল মার্কিন প্রশাসন। ট্রাম্পের ঘনিষ্ঠ চিকিৎসক অ্যান্টনি ফৌসি বলছেন,‘ এই সংখ্যাটা ধরেই আমাদের এগোতে হবে। তবে, এটা ধরে নেওয়া ঠিক না যে, এত মানুষকে আমাদের হারাতেই হবে।’
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, আমেরিকায় প্রায় দুই লাখের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ হাজার ৯০০।
চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে, ১২ হাজার ৪২৮ জনের। স্পেনে মৃতের সংখ্যা ৮ হাজার ৪৬৪ জন।
