ভূমিমন্ত্রীর উদ্যোগে আনোয়ারায় ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০৮:১৩ পিএম

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যক্তিগত উদ্যোগে চট্টগ্রামের আনোয়ারায় করোনা পরিস্থিতিতে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধির হাতে ৫ হাজার পরিবারের এসব খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। খাদ্য সামগ্রীর প্রত্যেক প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল,২ কেজি আলু,১ কেজি ডাল ও ১ লিটার তেল।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এক কার্টন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও এক কার্টন মাস্ক দেওয়া হয়েছে।

এসব বিতরণের সময় ভূমিমন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, চাতরী ইউপি চেয়ারম্যান মো. ইয়াছিন হিরো, বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী, রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসিম কুমার দেব, বারখাইন ইউপি চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত