বলিউড অভিনেতা সালমান খানের বীর-এর অভিনেত্রীকে মনে আছে! জেরিন খানের কথাই বলা হচ্ছে। এবার সেই জেরিন খানকে দেখা গেল লকডাউনের মধ্যে নিজের ঘর পরিষ্কার করতে।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন এই বলিউড অভিনেত্রী। যেখানে দেখা যায়, লকডাউনের মধ্যে সময় নষ্ট না করে, নিজের ঘর পরিষ্কার করছেন অভিনেত্রী।
শুধু তাই নয়, বর্তমানে সব জিম বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে শরীর চর্চার জন্য ঘর পরিষ্কারের মতো উপযুক্ত জিনিস আর নেই। অর্থাৎ, ঘর পরিষ্কার করে আপনি এই অসময়ে শরীরকে ফিট রাখতে পারবেন জিমে না গিয়েও। এমন মন্তব্যও করতে দেখা যায় জেরিন খান-কে।
উল্লেখ্য, সালমান খানের হাত ধরে বলিউডে পা রাখেন জেরিন খান। সালমান খানের বিপরীতে বীর-এ অভিনয় করেই বলিউডের আলোচনায় চলে আসেন এই অভিনেত্রী।
সূত্র: জি নিউজ
