করোনায় বীরদের স্যালুট বুর্জ খলিফার (ভিডিও)

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০২:৪৩ পিএম

করোনাভাইরাসে এলোমেলো গোটা বিশ্ব। লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় দেশে দেশে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর। সেসব সত্যিকারের ‘বীরদের’ আলোকসজ্জার মাধ্যমে স্যালুট জানিয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার দুবাইয়ের বুর্জ খলিফা।

বিশ্বের সবচেয়ে বড় এলইডি স্ক্রিনে সম্মান জানানোর সেই ভিডিও দৃশ্য পোস্ট করা হয়েছে বুর্জ খলিফার অফিসিয়াল টুইটার পেজে। তাতে হয়েছে, “আমাদের আশা ও সাহস দেওয়ায় সত্যিকারের হিরো তোমাদের অনেক ধন্যবাদ।”্এ

এরপর ধন্যবাদ জানানো হয় ফার্স্ট রেসপন্ডারর্স, ডাক্তার, নার্স, প্যারামেডিকসদের। ধন্যবাদ জানানো হয় স্বাস্থ্য-সুরক্ষা ইউনিট, পুলিশ বাহিনী, চেকিং ইউনিটস, সিভিল ডিফেন্স, স্যানিটেশন দল, ট্রান্সপোর্ট ইউনিটে জড়িতদের এবং মাঠ পর্যায়ে কাজ করা সংবাদকর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের।

সময়ের সঙ্গে বাড়ছে বিশ্ব জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখের কাছাকাছি; মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ হাজার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত