করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সেন্টমার্টিন দ্বীপে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও খাদ্য সহায়তা দিচ্ছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বঙ্গবন্ধু, নির্ভয় ও নির্মূল। নৌসদস্যরা স্থানীয়দের জীবাণুনাশক স্প্রে তৈরি ও তা ব্যবহারের ওপর প্রশিক্ষণ দিয়েছেন।
স্থানীয়দের মধ্যে জীবাণুনাশক স্প্রে তৈরির বিভিন্ন উপকরণ, স্প্রে মেশিন, মাস্ক, সাবান ইত্যাদি পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
