লক্ষ্মীপুরে শ্বাসকষ্ট-খিঁচুনিতে শিশুর মৃত্যু, ৩ বাড়ি লকডাউন

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১১:৩৮ এএম

লক্ষ্মীপুরের কমলনগরে শ্বাসকষ্ট ও খিঁচুনিতে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ছেলেটি তার নিজ বাড়িতে মারা যায়।

এ ঘটনায় কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামে মৃতের বাড়িসহ ৩টি বাড়ি লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

কমলনগর উপজেলার আবাসিক মেডিকেল অফিসার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত দুদিন আগে শিশুটির শ্বাসকষ্ট বেড়ে যায়। সন্ধ্যায় তার খিঁচুনি, শ্বাসকষ্ট বেড়ে গিয়ে মারা যায়।

করোনার উপসর্গ (শ্বাসকষ্ট,খিঁচুনি) সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ইসলামী শরীয়াহ অনুযায়ী তার লাশ দাফন করা হবে। এ ঘটনায় ৩টি বাড়িকে লকডাউনে রাখা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত