রূপগঞ্জে বেসরকারিভাবে ফ্রি রেশনিং কার্যক্রম শুরু

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০৯:৩২ পিএম

করোনা প্রতিরোধে ‘লকডাউন’ পরিস্থিতিতে ‘কেউ না খেয়ে থাকবে না’ এই প্রতিপাদ্যকে সামনের রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেসরকারিভাবে ফ্রি রেশনিং কার্যক্রম চালু করা হয়েছে।

শনিবার দুপুরে রূপসীবাসীর উদ্যোগে উপজেলার তারাব পৌরসভার বাগবাড়ি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিনে বাড়ি বাড়ি গিয়ে ২৩১ টি পরিবারের মধ্যে ১০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- কলামিস্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, হাবিবুর রহমান হাবিব, মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, শামীম মাহবুব, সেলিম ভূঁইয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত