করোনাভাইরাসের কারণে সবকিছুই বন্ধ রয়েছে। পার্লারে গিয়ে রূপচর্চা করার সুযোগ নেই। তাই বলে তো ত্বকের যত্ন থেমে থাকবে না। যারা ত্বকের ব্ল্যাকহেডস এর সমস্যায় ভুগছেন তারা ঘরেই তৈরি করতে পারেন স্ক্রাব।
ঘরোয়া উপাদানেই তৈরি করা যাবে এই স্ক্রাব-
ওটমিল ১/৪- কাপ
বেকিং সোডা- ১ চা চামচ
লেমন জুস- ১ টেবিল চামচ
তৈরি পদ্ধতি:
১.একটি বাটিতে ওটমিল ঢেলে নিন। ওটমিল ত্বকের মরাকোষ দূর করতে সাহায্য করে।খোচপাচড়া দূর করে।ত্বকের তেলতেলেভাব শোষণ করে নেয়।
২. ওটমিলের মধ্যে বেকিং সোডা মিশিয়ে নিন। এটি ত্বকের ব্রণ দূর করে, ত্বকের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করে এবং মরাকোষ দূর করে।
৩.এবার লেবুর রস মিশিয়ে নিন। লেবুর রস প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে কাজ করে। এটি ত্বকের ময়লা পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে।
৪. সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিন। পেস্ট তৈরি করুন।
স্ক্রাব ব্যবহার: মুখ ভালোভাবে ধুয়ে নিন। পেস্টটি ত্বকের উপর ধীরে ধীরে ঘষতে থাকুন। নাক এবং থুতনি- যেখানে ব্ল্যাকহেডস রয়েছে সেখানে ভালোভাবে ঘষতে থাকুন।
এক মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলু্ন। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
