দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন।
রোববার তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে। এইচএসসি পরীক্ষা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।”
সব অফিস আদালত ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার যে ঘোষণা সরকার দিয়েছিল, তাও ইতোমধ্যে ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও তা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়।
খবর: বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম।
