পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছে।
নিহতরা হলেন-জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ক্লাবগঞ্জ এলাকার ইমান আলীর ছেলে রিপন ইসলাম (১৮) ও বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের নলেহাপাড়া এলাকার বাহার উদ্দিনের ছেলে রনি ইসলাম (১২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ক্লাবগঞ্জ এলাকায় নিজেদের বোরো জমিতে সেচ দিতে যায় রিপন। এ সময় সেচ পাম্পের বিদ্যুতের তারে স্পর্শ লেগে রিপন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিপন স্থানীয় একটি বাজারে ফলমূলের দোকান করতেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের নলেহাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি ইসলাম নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রবিবার সন্ধ্যায় নিজ ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রনি ওই এলাকার বাহার উদ্দিনের ছেলে এবং স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
