মোদির মোমবাতি প্রজ্বালনে গুলি ছুড়ে বিতর্কে বিজেপি নেত্রী (ভিডিও)

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৮:৪৭ পিএম

করোনাভাইরাস মোকাবিলায় ভারতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে গুলি ছুড়ে ভাইরাল হলেন এক বিজেপি নেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত এই কর্মসূচিতে রিভলবার থেকে আকাশের দিকে গুলি ছোড়েন  উত্তরপ্রদেশের বলরামপুরের বিজেপি নেত্রী মঞ্জু তিওয়ারি

এই ছবি ভাইরাল হতেই সমালোচনা ও বিতর্কের ঝড় উঠে।

তবে মঞ্জুর দাবি, স্বামীর লাইসেন্স করা রিভলবার থেকে শূন্যে গুলি ছোড়েন তিনি। এই ঘটনার ভিডিও তিনি নিজেই টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন।

ইতিমধ্যে মোদির মোমবাতি প্রজ্বালন কর্মসূচি নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। এর মধ্যে এই বিজেপি নেত্রীর এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নেটিজেনরা। অনেকেই বলেন, করোনাভাইরাসকে নিয়ে তামাশায় মেতেছেন বিজেপি সরকার ও দলটির নেতারা। কেউ কী প্রশ্ন ছোড়েন, মোদি কি রাত নয়টায় আকাশে গুলি ছুড়ে একাত্মতা প্রকাশ করতে বলেছেন?

মঞ্জুকে তিরস্কারের ছলে কেউ বলেন, ইনি গুলি করে করোনা মারতে চাইছেন?

তবে নেটিজেনদের এমন তোপের মুখে শেষমেশ এ ঘটনার জন্য ক্ষমা চান মঞ্জু তিওয়ারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত