প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পুলিশের ২০ কোটি টাকা অনুদান

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০২:৪৫ এএম

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বিশ কোটি টাকার অনুদান দিয়েছে পুলিশ। গত রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুদানের চেক হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা গতকাল সোমবার দেশ রূপান্তরকে বলেন, রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব আহমেদ কায়কাউসের কাছে অনুদানের ২০ কোটি টাকার চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেক হস্তান্তর অনুষ্ঠানে সরাসরি যোগ দেন। তিনি আরও বলেন, পুলিশের ২০ কোটি টাকার অনুদানের অর্থের মধ্যে রয়েছে কনস্টেবল থেকে ইন্সপেক্টর জেনারেল পর্যন্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এক দিনের বেতন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, পুলিশ অফিসার্স মেস ও পুলিশ কল্যাণ তহবিলের অর্থ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত