সন্তানদের নিয়ে কোয়ারেন্টাইনে হলিউডের সাবেক এই দম্পতি

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০৩:৪৬ পিএম

তিন সন্তানকে নিয়ে সেলফ কোয়ারেন্টাইনে একত্রিত হলেন হলিউডের সাবেক তারকা দম্পতি ব্রুস উইলিস ও ডেমি মুর।

সোমবার ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন দুই তারকার ছোট মেয়ে তাল্লুলাহ উইলিস (২৬)। সেখানে একই রকম ডোরকাটা পোশাকে দেখা যায় মুর (৫৭) ও উইলিসকে (৬৫)।

ছবিতে আরো দেখা যায় তাদের মেয়ে স্কট (২৮) ও চলচ্চিত্র পরিচালক ডিলন বাস। অবশ্য সেখানে নেই বড় মেয়ে রুমার (৩১)।

অন্যদিকে ডেমি মুর নিজেও কোয়ারেন্টাইনের আরেকটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। সেখানে তিন মেয়ের পাশাপাশি বসে থাকতে দেখা যায় পরিচালক বাসকে। ছবিটি মার্চের শেষ দিকে তোলা। পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেছেন তিন মেয়ের এই গর্বিত মা। যেখানে স্কটের গিটারের তোলা সুরে গাইছেন অন্যরা।

মুর ও উইলিস ১৯৮৭ সালে বিয়ে করেন, ছাড়াছাড়ি হয় ২০০০ সালে। এই বিষয়ে নিজে স্মৃতিকথা ‘ইনসাইড আউট’-এ বিস্তারিত লিখেছেন নায়িকা। তার মতে, বলার মতো মজার বিষয় এটি, কিন্তু এই ডিভোর্স নিয়ে তিনি গর্বিত।

ছাড়াছাড়ির পর থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজার রেখেছেন দুই তারকা। পরে উইলিস বিয়ে করেন এমা হ্যামিংকে। তাদের রয়েছে দুই মেয়ে ম্যাবেল রে (৮) ও ইভেলিন পেন (৫)। ডেমি মুর বিয়ে করেন অভিনেতা অ্যাস্টন কুচারকে। গর্ভাবস্থায় তাদের এক সন্তান মারা যায়। এরপর ২০১২ সালে তাদের ডিভোর্স হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত