করোনাভাইরাস বাংলাদেশেও ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় সরকার থেকে জনগনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছেন। সব নিয়ম কানুন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে প্রশাসন থেকে।
বিভিন্ন জগতের তারকারার নিজ নিজ অবস্থান থেকে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আসছেন। জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার জাহানারা আলম যেমন মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে কিছু পরামর্শ দিয়েছেন।
ফেইসবুক পোস্টে জাহানারা লিখেন-
‘‘ঘরে থাকুন । সুস্থ থাকুন’’
করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে করণীয়:
১.বারবার হাত ধোয়া (কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধৌত করতে হবে)।
২. নোংরা হাত দিয়ে নাক, চোখ ও মুখমণ্ডল না ধরা।
৩.কাশির আদবকেতা মেনে চলুন ।
৪. আক্রান্ত ব্যক্তি হতে দূরে থাকা।
৫. প্রয়োজনে ঘরে থাকুন ।
৬. খাবারের ক্ষেত্রে সাবধানতা(কাঁচা মাছ–মাংস আর রান্না করা খাবারের জন্য আলাদা চপিং বোর্ড, ছুরি ব্যবহার করুন। কাঁচা মাছ–মাংস ধরার পর ভালো করে সাবান–পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। ভালো করে সেদ্ধ করে রান্না করা খাবার গ্রহণ করুন। অসুস্থ প্রাণী কোনোমতেই খাওয়া যাবে না)।
৭. অভ্যর্থনায় সতর্কতা (কারও সঙ্গে হাত মেলানো (হ্যান্ড শেক), কোলাকুলি থেকে বিরত থাকুন) ।
৮. সঠিক তথ্য জানুন (সঠিক তথ্য-উপাত্ত পেতে নিজেকে আপডেট রাখুন। গুজবে কান দেবেন না) ।’’
