নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে ১১০ বছর বয়সের আমেনা বিবি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাইকারা গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়।
আমেনা বিবি রানীনগর উপজেলার গোনা ইউনিয়নের গোনা গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, আমেনা বিবি দীর্ঘদিন ধরে কালিকাপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে তার মেয়ে-জামাইয়ের বাড়িতে থাকতেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যান তিনি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় পরও বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে পুকুরের পানিতে বৃদ্ধাকে ভাসতে দেখেন স্থানীয়রা।