রাজশাহীর বাঘা উপজেলায় শ্বাসকষ্ট নিয়ে ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাবলিগ থেকে বাড়ি ফেরার তিন দিনের মাথায় বুধবার সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন রেজা।
ইউএনও বলেন, মারা যা্ওয়া ব্যক্তির ছেলে মসজিদের ইমাম। সকালে তার বাবা মাদ্রাসাতেই মারা গেছেন।
ইমাম ও তার বাবা ৪০ দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন কুষ্টিয়ায়। সেখান থেকে তিন দিন আগে ফিরেছেন। তার বাবা ভারতে গিয়েছিলেন ছয় মাস আগে।
তিনি (ইউএনও) পাসপোর্টের তারিখ যাচাই করে দেখেছেন। তার জানা মতে, ইমামের বাবার করোনার কোনো লক্ষণ ছিল না। শ্বাসকষ্ট, অ্যাজমা রোগের কারণেও হতে পারে। তারপরও নিশ্চিত হওয়ার জন্য তিনি মৃত ব্যক্তির নমুনা সংগ্রহের ব্যবস্থা করেছেন। যাতে এটা নিয়ে অস্পষ্টতা না থাকে। আর মাদ্রাসায় যারা ছিলেন, তাদের সেখান থেকে বের না হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
