দেশে ব্যাপক হারে ওএমএস কর্মসূচি চালুর আহ্বান: রাঙ্গা

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৪:০৪ পিএম

করোনা পরিস্থিতিতে দেশে ব্যাপক হারে ওএমএস কর্মসূচি চালু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।

বুধবার এক বিবৃতিতে তিনি সরকারের প্রতি এ আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌঁছে দেয়া সরকারের জন্য দুরূহ হয়ে পড়বে। গরিব ও দুস্থ মানুষদের জন্য ব্যাপক হারে ওএমএস কর্মসূচি চালু করলেই খেটে খাওয়া মানুষ বাঁচতে পারবে।

তিনি বলেন, মধ্যবিত্তরা ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে পারে না। আবার বিত্তবানদের ত্রাণ বিতরণের তালিকায় মধ্যবিত্তদের নাম থাকে না। তাই মধ্যবিত্তদের জীবন যাপন কষ্টসাধ্য হয়ে উঠেছে। তাই ওএমএস কর্মসূচিতে ১০টাকা কেজি মূল্যে চাল এবং স্বল্প মূল্যে ডাল, তেল সহ নিত্যপণ্য বিতরণের আহ্বান জানান মসিউর রহমান রাঙ্গা।

দলমত-নির্বিশেষে সবাই সহায়তা করতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত