করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে গাজীপুর সিটি করপোরেশন এলাকা লকডাউনের দাবি জানিয়েছেন সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম। গতকাল বুধবার তিনি সিটি করপোরেশনের বোর্ড বাজার আঞ্চলিক অফিসে সাংবাদিকদের এ কথা জানান। এর আগে তিনি গত মঙ্গলবার নিজ উদ্যোগে নগরীর ৫৭টি ওয়ার্ড লগডাউন করেছিলেন। এখন তিনি আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে এই দাবি জানালেন।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটি একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। শ্রমিকরা কারখানা বন্ধের ঘোষণায় বাড়ি ফিরে গিয়েছিলেন। পরে আবার অনেকে গাজীপুরে ফিরে এসেছেন। গাজীপুর সিটি করপোরেশন এবং ঘনবসতিপূর্ণ এলাকা যেন লকডাউন করা হয়, সেটা সরকারের কাছে দাবি জানাই।
