পটুয়াখালীতে তাবলিগের ১৪ ব্যক্তি কোয়ারেন্টাইনে

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০২:২৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় তাবলিগ জামাত থেকে ফেরা ২৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে অধিকাংশ ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় তাবলিগ জামাত থেকে বৃহস্পতিবার ভোরে ফিরেছেন।

পরে সকাল থেকে এদের ১০ জনের একটি দলকে নাচনাপাড়া গ্রামের পীর বাড়ির মসজিদে এবং চারজনের একটি দলকে খেপুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এছাড়া ১৫ জনকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।

এছাড়া চারজনের হোম কোয়ারেন্টাইন মহিপুর থানা পুলিশ নিশ্চিত করেছে। কোয়ারেন্টাইনে থাকা এসব ব্যক্তিরা কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা।

উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এবং উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. চিন্ময় হাওলাদার এখবর নিশ্চিত করেছেন।

ঢাকা, নারায়ণগঞ্জ থেকে ফেরা তাবলিগ জামাত গ্রæপটির আমির মোহাম্মদ হেমায়েত উদ্দিনের বরাত দিয়ে ইউএনও জানান, এই দলের মোট ৫০ জন সদস্য ছিল। যারা এখনও কোয়ারেন্টাইনে আসেনি তাদের তালিকা সংগ্রহ করে প্রত্যেকের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। ইতোপূর্বে আরও ৯ জন হোম কেয়ারেন্টাইনে রয়েছেন। এ নিয়ে কলাপাড়ায় মোট ৩৮ জনের কোয়ারেন্টাইন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিশ্চিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত