শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক আব্দুল মান্নান ইলিয়াস

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০২:৪৭ এএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মো. আব্দুল মান্নান ইলিয়াস। বর্তমান মহাপরিচালক লিয়াকত আলী লাকীর চুক্তির মেয়াদ গতকাল শুক্রবার শেষ হয়েছে। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণলায়ের উপসচিব নওসাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে আব্দুল মান্নান ইলিয়াসকে এই অতিরিক্ত দায়িত্বে নিয়োগ দিয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন আব্দুল মান্নান ইলিয়াস।’ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, ‘করোনা দুর্যোগের কারণে অফিস তো এখন বন্ধ। আমরা মৌখিকভাবে জেনেছি, অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই নিয়োগ দেওয়া হয়েছে। নতুন মহাপরিচালক স্যার কবে দায়িত্ব বুঝে নেবেন, সে ব্যাপারে আমরা পরবর্তী সময়ে জানাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত