করোনাভাইরাস সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়া জেলায় লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার সন্ধ্যা ৬টা থেকে লকডাউনের এই ঘোষণা কার্যকর হবে।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলাকে লকডাউনের ঘোষণা করা হয়।
জেলা প্রশাসন আয়োজিত এ সভায় জেলা প্রশাসক ছাড়াও পুলিশ সুপার আনিসুর রহমান, সিভিল সার্জন একরাম উল্লাহ, পৌর মেয়র নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামসুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন উপস্থিত ছিলেন।
