করোনা আতঙ্কে বয়ফ্রেন্ডের সঙ্গে কী করছেন মোনালি?

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৬:৩৩ পিএম

করোনা আতঙ্কের মাঝেই গায়িকা মোনালি ঠাকুর বয়ফ্রেন্ডের সঙ্গে রোমান্সে মেতে উঠেছেন । তার জার্মান বয়ফ্রেন্ড মাইক রিখটারের সঙ্গে আপাতত তার দিন কাটছে আল্পস ঘেরা সুইজারল্যান্ডে।

একটি সাক্ষাৎকারে মোনালি জানিয়েছেন, লকডাউন শুরু হওয়ার আগেই তিনি বুঝতে পেরেছিলেন পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। সুইজারল্যান্ড যাওয়ার আগে তাই বাড়িতে পরিবারের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র কিনে রেখে গিয়েছিলেন।

মোনালির কথায়, ‘এখানে পরিস্থিতি এতটাও খারাপ নয়। রেস্তোরাঁ, পাব খোলা নেই ঠিকই তবে ব্যাংক, হাসপাতাল, পোস্টাল সার্ভিস খোলা। সারা দিন সাইকেল চালাচ্ছি। পাহাড়ের কোলে সাইকেল চালানোর মজাই আলাদা। যখন বাড়িতে থাকছি তখন হোম স্টুডিয়োতেই গান রেকর্ড করে নিচ্ছি। সময় পেলে মাইকের জন্য রান্নাও করছি।’

ভারতীয় কুইজিন যে বেশ পছন্দের মাইকের সে কথাও জানিয়েছেন মোনালি। গায়িকার জার্মান বয়ফ্রেন্ড মাইকের একটি ফার্মহাউজ রয়েছে সেখানে। মাইক এবং তার পরিবারের সঙ্গে আপাতত সেখানেই অবসর যাপন করছেন মোনালির। বিয়ে কবে করছেন তারা? মোনালি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই এক হবে চার হাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত