ত্রাণ দিতে লোকসমাগম না করার নির্দেশনা পুলিশের

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১১:০২ পিএম

করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় ত্রাণ দিতে লোকসমাগম না করার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। এছাড়া, ত্রাণ বিতরণ কর্মসূচির আগে পুলিশ ও প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে।

শনিবার পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও জনসংযোগ) সোহেল রানা এক ভিডিও বার্তায় এই নির্দেশনার কথা জানান।

সোহেল রানা বলেন, সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে বা সেবা দিতে গিয়ে অনেকেই অনিচ্ছা সত্ত্বেও অনাকাঙ্ক্ষিতভাবে লোকসমাগম করে ফেলছেন। যেটি বর্তমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ। ত্রাণ বিতরণ কর্মসূচির আগে পুলিশ ও প্রশাসনকে অবহিত করতে হবে।

যারা ব্যক্তিগত, গোষ্ঠীগত ও দলীয়ভাবে ত্রাণ বিতরণ বা সেবা দিচ্ছেন তাদের সবার ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে বলেও জানান সোহেল রানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত