করোনা মোকাবিলায় বাংলাদেশকে ২৫ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১১:২১ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সরকারের গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপগুলোতে সহায়তার জন্য বাংলাদেশকে ২৫ কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড।

শনিবার ঢাকায় সুইস দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ সংকট মোকাবিলায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশের পাশে রয়েছে সুইজারল্যান্ড।

সংকট মোকাবিলায় বাংলাদেশে গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপগুলোতে সহায়তার জন্য নির্ধারিত তহবিল স্থানীয় এবং আন্তর্জাতিক অংশীদার সংস্থাগুলোর মাধ্যমে কার্যকর করা হবে।

কোভিড-১৯ ঝুঁকি হ্রাস ও প্রতিরোধে আর কি-কি পদক্ষেপ গ্রহণ করা যায়, সুইজারল্যান্ড তা নিয়ে বাংলাদেশ সরকার, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং দাতা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত