করোনা-যোদ্ধাদের নিবেদন করে কবিতা লিখলেন আয়ুষ্মান খুরানা

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ০৭:৩৪ পিএম

করোনা ভাইরাস মোকাবিলায় নার্স-চিকিৎসকদের পাশাপাশি পুলিশ, পরিচ্ছন্ন কর্মী, পৌরসভার কর্মীরা থেকে মুদির দোকানি কিংবা সবজি বিক্রেতা- সবাই জানবাজি রেখে কাজ করছেন।

জরুরি পরিষেবা ছাড়া রাস্তায় দেখা নেই কোনো গাড়ির। উর্দিতে শহরজুড়ে মোতায়েন রয়েছেন পুলিশ। মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার। গোটা শহর যখন সচেতনতার চাদরে মুড়েছে তখন এই মানুষগুলির কিন্তু ছুটি নেই। বিরাম নেই। সদা কর্তব্যে অবিচল। ওদেরও পরিবার রয়েছে, কিন্তু আমাদের মতো কোয়ারানটাইনে গৃহবন্দী থাকতে পারছেন না তারা। সময় কাটাতে পারছেন মা-বাবা, স্ত্রী-সন্তানদের সঙ্গে। কারণ জনগণের সেবার জন্য ব্রতী তারা।

করোনাভাইরাসের মহামারির এই সময়ে এমনই যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে কবিতা লিখলেন বলিউডের অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার কবিতায় দেশের স্বার্থে, দশের স্বার্থে উদয়াস্ত কর্তব্যে অবিচল থাকা সেই মানুষগুলির কথা ফুটে উঠেছে।

‘কোনো কাজই ছোট নয়, এই কথাটা নিজের মাথায় ঢুকিয়ে নিন। আমাদের মতো বলিউড হিরোরা তো শুধু নামমাত্রই। আমরা শুধু টাকা দিয়ে তাদের সাহায্য করতে পারি। কিন্তু ময়দানে নেমে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে হাসিমুখে কাজ করে যাওয়া সেই মানুষগুলোই তো বাস্তবের যোদ্ধা', মন্তব্য আয়ুষ্মান খুরানার।

তার উপলব্ধি, ‘এই কবিতাটা করোনা মোকাবিলায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সে সকল যোদ্ধাদের জন্য, যারা প্রতিটা মুহূর্তে লড়ে যাচ্ছেন আমাদের জন্য। আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে নিজেদের জীবন বাজি রেখে কাজ করে চলেছেন। তাঁদের কুর্নিশ জানাতেই এই শব্দগুলো লিখলাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত