পড়াশোনার সমস্যা সমাধানে বাচ্চাদের হেডফোন দিলেন প্রিয়াঙ্কা

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১১:০১ পিএম

অনেক স্কুলই যাতে শিক্ষার্থীরা পিছিয়ে না যায় তার জন্য অনলাইনে পড়ার ব্যবস্থা করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাদের যাতে পড়ার ক্ষতি না হয় তার জন্য লস অ্যাঞ্জেলেসের শিক্ষার্থীদের হেডফোন দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তাতেও তিনি শিশুদের পড়াশোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ভিডিওতে প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, ‘করোনা ভাইরাস আমাদের এক করেছে। আমি আমার অংশীদার জেবিএল-এর মাধ্যমে লস অ্যাঞ্জেলেসের বাচ্চাদের হেডফোন দিলাম। যাতে ভার্চুয়াল ক্লাসরুমে তারা সহজেই যোগ দিতে পারে। আর মন দিয়ে পড়াশোনা করতে পারে।’

প্রিয়াঙ্কা চোপড়ার এই ভিডিওতে লোকেরা প্রচুর মন্তব্য করছেন। অভিনেত্রীর অনুরাগীরাই কেবল তার প্রশংসা করছেন না, সেলিব্রিটিরাও তার উদারতার সুখ্যাতি করেছেন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮,৩৫৬। মৃত ২৭৩। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এ কথা জানিয়েছে। সেই মন্ত্রক আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯০৯ জন আক্রান্ত হয়েছেন এবং ৩৪ জন মারা গিয়েছেন। শনিবার ১৩টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই তিনি ইঙ্গিত দেন দেশব্যাপী চলতে থাকা লকডাউন আরও দু’সপ্তাহ বাড়তে পারে।

কোভিড-১৯ সংক্রমণ রুখতে গত ২৫ মার্চ থেকে শুরু হয়েছে দেশব্যাপী সম্পূর্ণ লকডাউন। সেই ২১ দিনের লকডাউন শেষ হওয়ার কথা ১৪ এপ্রিল। যদি লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হয় তাহলে দেশের অর্থনীতি আরও বিপর্যয়ের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু সংক্রমণ কমাতে ও জীবন বাঁচানোর জন্য লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত