রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভেষজ ও ফলের এমন কিছু ক্ষমতা রয়েছে, যা খেলে দ্বিগুণ মাত্রায় বাড়তে পারে ইমিউনিটি পাওয়ার। এ সময় খাবার তালিকায় কী ধরনের খাবার রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তা নিয়ে রইল কিছু পরামর্শ
১. ভিটামিন-সি-যুক্ত খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই এ সময় কাঁচা আপেল, গাজর, কমলালেবু, ব্রোকলি, লেবু, মরিচ ও পেঁপে খেতে পারেন।
২. আদায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও খনিজ রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষ করে ফ্লু-এর বিরুদ্ধে লড়তে সাহায্য করে। আদা শ্বাসযন্ত্র ও পরিপাক যন্ত্রের কার্যকলাপ ভালো রাখে।
৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রসুনের বিকল্প নেই। রসুনে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন-বি-৬, ভিটামিন-সি, ভিটামিন-এ, খনিজ ও ম্যাঙ্গোনিজ। এর পাশাপাশি রসুন রক্তসঞ্চালন পদ্ধতিও ঠিক রাখে।
৪. মাশরুম প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মাশরুমে আছে প্রচুর ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন-বি-১২, পটাশিয়াম ও মিনারেল, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
৫. কাঁচা হলুদ ও দুধ ভাইরাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করে। হলুদে আছে কারকামিন নামক উপাদান, যা ১০০টিরও বেশি রোগ সারাতে সাহায্য করে। ভিটামিন-ই, ভিটামিন-সি-এর তুলনায় অনেক গুণ বেশি কার্যকর অ্যান্টি-অক্সিডেন্ট কারকামিন। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। দুধে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল, যা দেহের ইমিউন সিস্টেমকে উনড়বত করে, পাশাপাশি দেহের রক্তসঞ্চালন বৃদ্ধি করে। এককাপ দুধের সঙ্গে পরিমাণমতো হলুদ মিশিয়ে মিশ্রণটি পান করলে উপকার পাওয়া যায়।