না.গঞ্জে দুই স্থানে আজ থেকে বিনামূল্যে করোনা পরীক্ষা

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০৮:৪২ এএম

নারায়ণগঞ্জ হাইস্কুল ও সিদ্ধিরগঞ্জের এম ডব্লিউ স্কুল অ্যান্ড কলেজে বিনামূল্যে করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার ল্যাব চালু করা হচ্ছে।

আজ সোমবার সকাল ১০টা থেকে জেকেজে হেল্থ কেয়ার সেন্টার করোনার স্যাম্পল কালেকশন শুরু করবে। গতকাল রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের লাইভে এসে এ খবর জানান সাংসদ একেএম শামীম ওসমান। তিনি বলেন, সম্পূর্ণ বিনামূল্যে এই পরীক্ষা করা হবে। তবে কেউ দুজন একসঙ্গে যাবেন না।

সামাজিক দূরত্ব বজায় রেখে একজন করে যাবেন। যারা মনে করেন অসুস্থ এবং করোনা পরীক্ষা করা প্রয়োজন, তারা সুশৃঙ্খলভাবে উল্লিখিত দুটি স্থানে বিনামূল্যে পরীক্ষাটি করাতে পারবেন। জেলা করোনা ফোকাল পার্সন ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জায়েদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, সোমবার (আজ) থেকে নারায়ণগঞ্জের দুটি স্থানে বিনামূল্যে করোনা পরীক্ষা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত