ইমপালস হাসপাতালের আরও ৫ চিকিৎসক-নার্স করোনা আক্রান্ত

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১২:৩৫ পিএম

রাজধানীর তেজগাঁওয়ের বেসরকারি ইমপালস হাসপাতালের আরও পাঁচ চিকিৎসক ও নার্স করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ডা. খাদিজা জুমা বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা গাইনি ও সার্জারি বিভাগ বন্ধ করে দিয়েছি।

জানা গেছে, করোনাভাইরাস আক্রান্ত এক চিকিৎসক এই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব এড়ানোর অভিযোগ করেছিলেন। নতুন আক্রান্তদের তিনজন চিকিৎসক ও দুজন নার্স।

রাজধানীর একটি সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ওই নারী চিকিৎসক মঙ্গলবার দুপুরে অভিযোগ করেন, হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগী পেয়ে তারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু তারা বিষয়টি পাত্তা না দেওয়ায় কোনো ধরনের সুরক্ষা সরঞ্জাম ছাড়াই তাদের চিকিৎসা চালিয়ে যেতে হয়।

গত ৮ এপ্রিল সর্বশেষ ডিউটি করে যাওয়ার পর তার জ্বর ও কাশি শুরু হয়। পরে ১২ এপ্রিল তার করোনাভাইরাস ধরা পড়লে হাসপাতালের প্রশাসন থেকে ফেইসবুকে পোস্ট দেওয়া হয়, গাইনি বিভাগের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ওই চিকিৎসক তার স্বামীর কাছ থেকে করোনায় আক্রান্ত হয়েছেন।

খাদিজা জুমা বলেন, ‘আমাদের চারজন ডাক্তার ও নার্স আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরে আমরা গাইনি ও সার্জারি বিভাগ বন্ধ করে দিয়েছি। আর এই দুই বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ৪০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত