বুধল গ্রামের তরুণদের উদ্যোগ

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১০:১২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বুধল গ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সংগ্রামে নেমেছেন এক দল তরুণ। গত দুই সপ্তাহ ধরে করোনার বিরুদ্ধে নানা উদ্যোগ গ্রহণ করে আসছেন তারা।

তারা হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ, গ্রামের মানুষের জন্য বেশ কয়েকটি স্থানে হাত ধোওয়ার ব্যবস্থা, করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করছে কি না তার তদারিক করা, জনবহুল স্থানে স্প্রেসহ বিভিন্ন উদ্যোগ নেয়।

এসব তরুণ সাত কেজি চাল, তিন কেজি আলু, আধা কেজি পেয়াঁজ, আধা কেজি ডাল এবং আধা লিটার তেল ত্রাণ হিসেবে বেশ কিছু পরিবারকে দেয় বলে জানায়। 

২০ জনের স্বেচ্ছাসেবকের একটি তরুণ দল রাত-দিন কঠোর পরিশ্রম করে কাজ করে আসছে বলে জানান তারা।
স্বেচ্ছাসেবকদের একজন সিরাজুল ইসলাম জানান, আমরা গ্রামের তরুণরা নিজদের উদ্যোগে এ প্রকল্প হাতে নিই। তিন শর বেশি পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। 

তিনি আরো জানান, এসব কার্যক্রম গ্রামের ব্যবসায়ী, তরুণ এবং প্রবাসীদের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত