ফরিদপুরে সড়কে বাঁশ-খুঁটি গেড়ে চলাচল নিয়ন্ত্রণ

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০১:৫৮ এএম

ফরিদপুর জেলা শহরের বিভিণ্ণ পাড়া-মহল্লা ছাড়াও উপজেলা পর্যায়ে বিভিনড়ব গ্রামেও এভাবে মূল সড়কের সঙ্গে সংযুক্ত সড়কগুলো বাঁশের খুঁটি কিংবা গাছের গুঁড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছে। এতে ওই এলাকার সঙ্গে বাইরের যোগাযোগ বিচ্ছিনড়ব করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কথা হয় শহরের ওয়্যারলেসপাড়া মহল্লার বাসিন্দা পৌর কমিশনার সাবুল চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, দিন যতই যাচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি ততই বাড়ছে। ইতিমধ্যে ফরিদপুরে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে অনেকে এসেছেন। তাদের মধ্যে কারও কারও দেহে করোনা শনাক্ত হয়েছে। তাই আমরা কোনোরকম ঝুঁকি নিতে রাজি নই। এ জন্য আমাদের মহল্লায় প্রবেশপথে কেউ গাড়ি বা অন্য যানবাহনে চড়ে প্রবেশ করতে না পারে।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান এ ব্যাপারে বলেন, মানুষকে ঘরে রাখার জন্য করোনাভাইরাস প্রতিরোধ কমিটিকে সঙ্গে নিয়ে যদি এমন উদ্যোগ নেওয়া হয়, তবে সেটিকে সাধুবাদ জানাই। এক্ষেত্রে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মনীতি ও সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত