সুনামগঞ্জে জমির বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০১:৩১ পিএম

সুনামগঞ্জের দোযারাবাজার উপজেলায় বাজিতপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহাঙ্গীর হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেকজন।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার বাজিতপুর গ্রামের রুপাই মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দোয়ারাবাজার ইউনিয়নের বাজিতপুর গ্রামের একটি দোকানে বসে জাহাঙ্গীর হোসেন ও একই গ্রামের রহিম আলীর আলীর ছেলে গয়াস আলী নিজেদের জমিজমা নিয়ে বিরোধের বিষয়ে কথা কাটাকাটি করছিলেন।

এ সময় দুজনের মধ্যে তর্কবির্তকের একপর্যায়ে গয়াস আলী উত্তেজিত হয়ে জাহাঙ্গীরের পেটে ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন জাহাঙ্গীর হোসেন। তাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণাা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম বলেন, এদের মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধ ছিলো এর জেরেই দুজনের তর্কাতর্কিতে একজনের ছুরিকাঘাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গয়াস আলীকে (২৮) আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত