সোনারগাঁয়ে বেতনের দাবিতে কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০২:৪৭ পিএম

সাত মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইউসান নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা।

বৃহস্পতিবার সকালে সোনারগাঁয়ের টিপরদী এলাকায় কারখানার প্রধান ফটকের সামনে প্রায় ঘ

ঘণ্টাব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত কোরবানির ঈদের পর থেকে তারা কোনো বেতন ভাতা পাননি। বার বার বেতন-ভাতা দেয়ার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ তাদেরকে প্রাপ্য বেতন ভাতা পরিশোধ করেনি।

বিভিন্ন দোকান থেকে তারা বাকিতে নিত্যপণ্য কিনে জীবন বাঁচালেও বর্তমানে  দোকানিরা আর তাদের বাকিতে খাদ্যদ্রব্য দিচ্ছে না।

তাছাড়া বাড়িওয়ালারাও বাড়ি ভাড়া পরিশোধের জন্য চাপ দিচ্ছে। এমন পরিস্থিতিতে এখানকার শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছে।

বর্তমান করোনা পরিস্থিতিতে কারখানা বন্ধ হওয়ার আগে বেতন ভাতা পরিশোধ করা হবে বলে জানায় কর্তৃপক্ষ কিন্তু করোনার সুযোগে বেতন ভাতা না দিয়েই হঠাৎ করে কারখানা বন্ধ করে দেয়া হয়।

ফলে আরো বেশি অনিশ্চয়তায় পড়েছেন শ্রমিকরা। তাই নিরুপায় হয়ে আন্দোলনে নেমেছে তারা।

এ ব্যাপারে ইউসান নিট কম্পোজিট লিমিটেডের ম্যানেজার মো. আকতার হোসেনের সঙ্গে কয়েকবার যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

কাঁচপুর শিল্প পুলিশের ওসি মনির হোসেন বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের আশ্বাসে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত