সালমানের খামার বাড়িতে থাকছেন তিন সুন্দরী

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০৪:৪১ পিএম

করোনা মহামারির কারণে ভারত জুড়ে চলছে লকডাউন। সম্প্রতি ৩ মে পর্যন্ত এই অবরুদ্ধ অবস্থা বর্ধিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লকডাউন পরপরই বলিউড সেলিব্রিটিরা আশ্রয় নিয়েছেন গৃহকোণে। সেখান থেকে ছবি ও ভিডিও আপ করছেন। কেউ কেউ সচেতনতা তৈরিতে কাজ করছেন। সবাইকে বলছেন ঘরে থাকতে। নিজের সামর্থ্য মতো সাধারণ মানুষকে সাহায্যও করছেন।

এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিয়ে প্যানভেলের খামার বাড়িতে আশ্রয় নিয়েছেন সালমান খান। শুধু তার বাবা সেলিম খান ও ভাই সোহেল খান থাকছেন মুম্বাইয়ের বাড়িতে।

খামার বাড়িতে বেশ ফান মুডে আছেন সালমান। তার সঙ্গে যোগ দিয়েছেন কয়েকজন বন্ধু। এই তালিকায় আছেন বলিউডের দুই অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও ওয়ালুস্কা ডি সুজা। আর অবশ্যই সালমানের প্রেমিকা ইউলিয়া ভান্টুরও আছে তাদের সঙ্গে। তারা নাকি সেই মার্চ থেকেই এখানে অবস্থান করছেন।

সম্প্রতি সোশ্যাল ডিসটেন্সিং নিয়ে তিন সুন্দরী নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখান থেকে বের হয়ে এলো এই তথ্য।

এ দিকে ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির কথা ছিল প্রভুদেবা পরিচালিত সালমানের পরের ছবি ‘রাধে- ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’। কিন্তু করোনার কারণে ছবিটি সম্পূর্ণ করা যায়নি। তাই আপাতত ভাইজানের ওপর নতুন কোনো চাপ নেই। শুধু জানালেন, বাবা সেলিম খানকে খুব মিস করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত