‘ডা. মঈন উদ্দিনের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি’

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১২:৫২ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মত্যৃুবরণকারী দেশের প্রথম  চিকিৎসক ডা. মঈন উদ্দিনের মত্যৃুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট তারকা ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোত্তর্জা। চিরবিদায়ের আগে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানষুকে সেবা দেওয়া এই চিকিৎসক মাশরাফীর চোখে ‘বীর যোদ্ধা’।

করোনা প্রতিরোধে ‘ফ্রন্টলাইনের যোদ্ধাকে’ স্যালটু তার। এই চিকিৎসকের মৃত্যু নিয়ে ফেইসবকু পেজে বৃহস্পতিবার স্ট্যাটাস দিয়েছেন মাশরাফী। ‘নড়াইল এক্সপ্রেসের স্ট্যাটসটি যেন এক শোকগাথা। ‘সবাইকে শোকে ভাসিয়ে চলে গেলেন এক মহৎপ্রাণ ডাক্তার! করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মানবিক ডা. মো. মঈন উদ্দিন চলে গেলেন না ফেরার দেশে! তিনি ছিলেন করোনাভাইরাস প্রতিরোধে  ফ্রন্টলাইনের যোদ্ধা। তার এই মৃত্যু হৃদয় বিদীর্ণ করার মতো।’ মাশরাফী লিখেছেন, ‘দেশের এই মহাক্রান্তিকালে ডা. মঈন উদ্দিন ছিলেন মানুেষর জন্য আত্মোৎসর্গীকৃত। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন মানবসেবী হিসেবে মানুেষর সেবা করে গেছেন। নিজের জীবনের সর্বোজন ঝুঁকি নিয়ে মানষুকে চিকিৎসাসেবা দিয়ে গেছেন। মানুষের প্রতি, দেশের  তার এই আত্মত্যাগ শব্দ-বাক্যে  প্রকাশের  মতো নয়। মানবতার জয়গান গাওয়া ক্রান্তিকালের এই যোদ্ধাকে নিশ্চয় গোটা জাতি আজীবন পরম শ্রদ্ধেয়  স্মরণ করবে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত