মুন্সীগঞ্জে উপসর্গ ছাড়াই করোনা আক্রান্ত বৃদ্ধা

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০৩:০১ এএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় কোনো উপসর্গ দেখা না গেলেও এক বৃদ্ধার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার কনকসার গ্রামের ওই নারীর নমুনা পরীক্ষায় কভিড-১৯ পজিটিভ আসে।

লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শামীম আহমেদ জানান, ৭০ বছর বয়সী ওই নারী কয়েক দিন আগে নারায়ণগঞ্জ গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি আসার পর তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ (গতকাল) তার কভিড-১৯ পজিটিভ এসেছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত