কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়

ছাতকে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত আহত ১

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৩:৪৪ এএম

কালবৈশাখী ঝড়ে ছাতক উপজেলার কয়েকটি স্থানের শতাধিক কাঁচা আধাপাকা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় উড়ে গেছে কয়েকটি টিনের চাল। গত বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে উপজেলার ইসলাম ইউনয়নের ইসলামপুর, মণিপুরি, দক্ষিণ খুরমা ইনিয়নের শেওলাপাড়া, উত্তর খুরমা ইউনিয়নের মাঞ্জিহারা গ্রাম, আলমপুর গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।  এছাড়া শিলাবৃষ্টিতে বেশকিছু এলাকায় ধানের ক্ষতির খবরও পাওয়া গেছে।

অপরদিকে মৌলভীবাজারের কমলগঞ্জে বুধবার ও বৃহস্পতিবার রাতের ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা। ঝড়ে ৫টি খুঁটি ভেঙে যায় ও দুটি ট্রান্সফরমার বিনষ্ট হয়ে পড়ে। ১৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ৯৬ হাজার গ্রাহক ভোগান্তির শিকার হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত