ফিফা ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার। আপাতত বিশ্বকাপ বাছাইপর্বের খেলা বন্ধ থাকলেও নির্ধারিত সময়েই স্টেডিয়াম তৈরি করতে চায় কাতার। কিন্তু তাতে এখন বড় বাধা করোনাভাইরাস। স্টেডিয়াম নির্মাণকাজে কর্মরত শ্রমিকদের আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে স্টেডিয়াম নির্মাণকাজে জড়িতদের মোট আটজন করোনায় আক্রান্ত হলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাতারে করোনায় আক্রান্তের সংখ্যা ৪১০৩ জন। বুধবার প্রমবারের মতো জানা গিয়েছিল বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণশ্রমিকদের করোনা আক্রান্তের খবর। করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে কাতারে আগেই বন্ধ করা হয় মসজিদ, পার্ক, রেস্টুরেন্টসহ গুরুত্বপূর্ণ সমাবেশস্থল। তবে সংকটের মাঝেও বিশ্বকাপ স্টেডিয়াম ও অন্যান্য অবকাঠামো নির্মাণকাজ চালু রাখে কাতার। ইন্টারনেট।
×
