গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা চিকিৎসার হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত বৃহস্পতিবার এ ঘোষণা দেয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. মারুফুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, বিশ্ব ব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং বাংলাদেশে ক্রমাগত করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান করোনা ডেডিকেটেড হাসপাতালের সম্প্রসারণ অপরিহার্য হয়ে পড়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হলো।
হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপনের মেইল পেয়েছি। এখন আমরা প্রস্তুতি নেব। গতকাল থেকেই এই প্রস্তুতির কাজ শুরু হবে। এতে চার-পাঁচ দিন সময় লাগবে।
