করোনায় মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়াল যুক্তরাজ্যে

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৯:৪৮ পিএম

যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৯৬ জনের মৃত্যু হওয়ায় মোট সংখ্যা এখন ১৬ হাজার ৬০।

ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে রবিবার বিকেলে জানানো হয়েছে, দিনভিত্তিক মৃত্যুর হিসাবে সংখ্যা কিছুটা কমছে। ভুক্তভোগীদের অধিকাংশের বয়স ৩৪ থেকে ১০৪।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানানো হয়েছে, ব্রিটেনে মোট ৪০ হাজার মানুষের মৃত্যু হতে পারে সামনের কয়েক সপ্তাহে!

জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ভাইরাসে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ। বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৪ হাজার ৬১৫ জন।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় সাতজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩১২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত