করোনা ভাইরাস মহামারি এড়াতে দেশে লকডাউন চলছে। এদিকে বাড়িতে বন্দি অবস্থাতেই মনের সুখে ছবি আঁকছে তৈমুর আলি খান! সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই ভাইরাল। ছেলের কীর্তিতে দারুণ মজা পাচ্ছেন কারিনা কাপুর সাইফ আলি খান। ছেলের এই শিল্পকর্মের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কারিনার ক্যাপশন, ‘যে দেওয়াল আপনার শিল্পকর্মে ব্যাঘাত ঘটাবে তার গায়ে এভাবেই রং ছড়িয়ে দিন।’
শুধু ছেলের ছবি নয়, একই সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন কারিনা। লিখেছেন, ‘তৈমুরের কর্ম দেখে ভাবছিলাম, এসব হচ্ছেটা কী! তারপর মনে হল, খুব মন্দ কী। ছবিতে লাইক, ভিউয়ার্স, মন্তব্য অসংখ্য।
অভিনেত্রী আরও একটি ছবি শেয়ার করেছেন এর আগে। সেখানে দেখা গেছে, বাবার কোলে বসে তৈমুর টবে ফুলের গাছ লাগাচ্ছে। ছবিটি শেয়ার করে কারিনা লিখেছিলেন, ‘সাইফ যখন গাছের ফুলটি এসে আমায় দেয়, তখন খুশিতে ভরে গিয়েছিল মন। মনে হয়েছিল, লকডাউনে কাছের মানুষ তো এমনই উপহার দেয়!’
