আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দেশসেরা শাবিপ্রবি

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০২:১৫ এএম

আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ১ম স্থান অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ‘ম্যাটার ম্যাটারস’। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ১৭তম স্থানে জায়গা করে নিয়েছে এ দলটি। গতকাল রবিবার দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন টিমের সদস্য শাহনীল জুলকারনাইন। টিম ‘ম্যাটার ম্যাটারস’-এর সদস্য শাহনীল জুলকারনাইন দেশ রূপান্তরকে বলেন, চলতি বছরের ২৫ ও ২৬ জানুয়ারি আমরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। গতকাল রাতে মেইলের মাধ্যমে ফল জানিয়েছে কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত