করোনা: চীনের কাছে ১৩ হাজার কোটি পাউন্ড ক্ষতিপূরণ চেয়েছে জার্মানি

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০৬:০৮ পিএম

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস সংক্রমণের জন্য চীনকে দায়ী করেছে জার্মানি। এর জন্য বেইজিংয়ের কাছে ১৩ হাজার কোটি পাউন্ডের ক্ষতিপূরণ চেয়েছে দেশটির প্রভাবশালী পত্রিকা ‘বিল্ড’।

লন্ডনের অনলাইন এক্সপ্রেস জানায়, চীনের কাছে ১৩০০০ কোটি পাউন্ড ক্ষতিপূরণ চেয়ে ইনভয়েস পাঠিয়েছে জার্মানি।

এতে পর্যটনখাতে ২৭০০ কোটি ইউরো বা ২৩৫২.০২ কোটি পাউন্ড ক্ষতি দেখানো হয়েছে। চলচ্চিত্র শিল্পে ৭২০ কোটি ইউরো বা ৬২৭.২১ কোটি পাউন্ড, জার্মানির বিমান সংস্থা লুফথানছায় ঘণ্টা প্রতি ১০ লাখ ইউরো বা ৮৭ লাখ পাউন্ড এবং ক্ষুদ্র ব্যবসায় ৫০০০ কোটি ইউরো বা ৪৩৫৫.৬০ কোটি পাউন্ড ক্ষতি দেখানো হয়েছে।

‘হোয়াট চায়না ওউস আস’ অর্থাৎ আমাদের কাছে চীনের যে ঋণ-শিরোনামে‘বিল্ড’-এর প্রতিবেদনে বলা হয়, এই ক্ষতি জার্মানিতে যদি জাতীয় প্রবৃদ্ধি শতকরা ৪.২ ভাগ পতন হয়, তাহলে মাথাপ্রতি ক্ষতি হবে ১৭৮৪ ইউরো বা ১৫৫০ পাউন্ড।

এদিকে করোনা পরিস্থিতির কারণে চীনকে দায়ী করে এর মধ্যে ক্ষোভ প্রকাশ করে ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এখন তাদের সঙ্গে যোগ দিল জার্মানি।

দেশগুলোর দাবি, চীনের উহান থেকেই করোনাভাইরাসের উৎপত্তি এবং বিষয়টিকে তারা ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছিল। এ ছাড়া করোনায় আক্রান্ত ও মৃত সংখ্যা অনেক কম করে দেখিয়েছে বলে চীনের বিরুদ্ধে তাদের অভিযোগ।

এরই মধ্যে উহানের একটি ল্যাবরেটরি থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে- এমনটা  বিশ্বাস  নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার সত্যতা পেলে চীনকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত