সাতক্ষীরায় জ্বর-শ্বাসকষ্টে শিক্ষকসহ দুইজনের মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৩:০৮ পিএম

সাতক্ষীরায় জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বলেন, মঙ্গলবার ভোরে তালা উপজেলার পাটকেলঘাটা পশ্চিম পাড়ায় আব্দুর রহিম নামের এক নৈশপ্রহরী ও আশাশুনির কাকবাশিয়া গ্রামের রেজাউল করিম নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

তাদের দুই জনেরই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে, সাতক্ষীরা জেলায় একদিনে দুই জনের মৃত্যুর ঘটনায় জেলাব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মৃত নৈশপ্রহরী আব্দুর রহিম তালা উপজেলার পাটকেলঘাটা পশ্চিম পাড়ার ওমর আলী গাজীর ছেলে ও কলেজ শিক্ষক রেজাউল করিম আশাশুনির কাকবাশিয়া গ্রামের মৃত ফজর আলী গাজীর ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত